দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশের ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে ফুফাতো ভাই।
নাবিল নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। আর তাওহীদ পার্শ্ববর্তী শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার বিকেলে নাবিল ও তাওহীদ নোয়াদিয়া এলাকায় সড়কে ঘুরতে বের হয়। একপর্যায়ে নাবিল সড়কের পাশের একটি ডোবায় পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে তাওহীদও পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা একজনের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করতে গেলে তার হাতে অপর শিশুর হাত ধরা দেখতে পান। এরপর পানির নিচ থেকে অপর শিশুকেও উদ্ধার করা হয়।
স্থানীয়রা দুই শিশুকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
যে আই